ঢাকা (দুপুর ১:৪৮) বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আইজিপি ব্যাজ পুরস্কার পেলেন পিবিআই নারায়ণগঞ্জের এসআই সৈয়দ দেলোয়ার হোসেন

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বৃহস্পতিবার সকাল ০৮:১১, ১৪ মে, ২০২৬

দৃষ্টান্তমূলক পেশাগত অবদান, সততা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ “পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫” অর্জন করেছেন পিবিআই নারায়ণগঞ্জে কর্মরত এসআই (নিরস্ত্র) সৈয়দ দেলোয়ার হোসেন। বাংলাদেশ পুলিশের অন্যতম সম্মানজনক এ পুরস্কার মঙ্গলবার (১২ মে) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে বর্তমান আইজিপি আলী হোসেন ফকিরের হাত থেকে গ্রহণ করেন তিনি।

বর্তমানে তিনি Police Bureau of Investigation (পিবিআই) নারায়ণগঞ্জ জেলায় কর্মরত রয়েছেন। তদন্ত কার্যক্রমে দক্ষতা, পেশাদারিত্ব, সততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তাকে “ক্যাটাগরি-ই” এর আওতায় এ সম্মাননা প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে বিবেচিত।

সহকর্মীদের মতে, এসআই সৈয়দ দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। জটিল ও গুরুত্বপূর্ণ তদন্ত সফলভাবে সম্পন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনেও তিনি সক্ষম হয়েছেন। তার এই অর্জনে পুলিশ বিভাগসহ বিভিন্ন মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পুরস্কার গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় এসআই সৈয়দ দেলোয়ার হোসেন বলেন,

“আজকের এই আনন্দঘন মুহূর্তে আইজিপি ব্যাজ প্রাপ্তির মতো সম্মানজনক স্বীকৃতির জন্য মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সঙ্গে বাংলাদেশ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের দিকনির্দেশনা, আস্থা ও অনুপ্রেরণাই আমাকে এই অর্জনের পথে এগিয়ে যেতে সহায়তা করেছে। এই সম্মান শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; এটি আমার সহকর্মী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা, সহযোগিতা ও ত্যাগের সম্মিলিত ফল। আমার জন্য সবাই দোয়া করবেন, যেন সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।”

পুলিশ বাহিনীর দায়িত্বশীল ও মানবিক কর্মকর্তাদের এমন অর্জন নতুন প্রজন্মের সদস্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT