ঢাকা (সন্ধ্যা ৬:৩৯) শনিবার, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ১৮ কেজি গাঁজাসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock শনিবার সন্ধ্যা ০৬:০৫, ৯ মে, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজা এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ বারীর নির্দেশনায় এসআই (নিঃ) অধীর চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন স্পেশাল-১১ ডিউটি পালনকালে মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালান। এসময় একটি যাত্রীবাহী ইউনিক পরিবহনের বাসে তল্লাশি করে সন্দেহভাজন দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়।

একপর্যায়ে বাসের মালামাল রাখার বক্স থেকে মোঃ আল আমিন প্রকাশ বাবু (৩০) এর কালো ব্যাগ হতে ১১ কেজি এবং রেশন খাতুন (২২) এর ট্রলি ব্যাগ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার কুমারখালী থানার গোবরা (মোল্লা বাড়ি) এলাকার মোঃ আল আমিন প্রকাশ বাবু এবং ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার গারাগঞ্জ (সাহাপাড়া) এলাকার রেশন খাতুন।

 

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারী জানান, “এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT