ঢাকা (রাত ৮:৪৬) শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

৫৩ সদস্যের নারীশক্তি কমিটি ঘোষণা এনসিপির, নেতৃত্বে মনিরা-মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার সন্ধ্যা ০৬:১৮, ১৮ এপ্রিল, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫৩ সদস্যের এই পূর্ণাঙ্গ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মনিরা শারমিনকে এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন মাহমুদা আলম মিতু।

 

নারীশক্তির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলাই আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুম। এছাড়া শীর্ষ নেতৃত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সাইফুন বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনজিলা ঝুমা দায়িত্ব পালন করবেন।

 

শনিবার (১৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এই কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পাঁচজন— হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা।

 

অন্যদিকে যুগ্ম সদস্য সচিব হিসেবে ছয়জনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা হলেন, দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দু।

 

এ ছাড়া যুগ্ম মুখ্য সংগঠক পদে দায়িত্ব পেয়েছেন ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী ও নাদিয়া ইসলাম মিম। পাশাপাশি সংগঠক হিসেবে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনের নাম ঘোষণা করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT