ঢাকা (সন্ধ্যা ৭:৫৩) মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নতুন করে সংলাপের উদ্যোগ: যুক্তরাষ্ট্র-ইরানকে ফের আলোচনায় বসাতে পাকিস্তানের প্রস্তাব

আন্তর্জাতিক Source তথ্যসূত্রঃ গালফ নিউজ ২৯ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার বেলা ১২:০৯, ১৪ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটি চায়, চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই নতুন করে বৈঠকে বসুক দুই পক্ষ।

 

পাকিস্তানের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এই বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইসলামাবাদে বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও সংশ্লিষ্ট দেশগুলোর সম্মতির ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে। প্রয়োজনে অন্য স্থানেও বৈঠক সরিয়ে নেওয়া হতে পারে।

 

এক কর্মকর্তা জানান, প্রথম দফার আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা না এলেও এটি বৃহত্তর কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ। অর্থাৎ, আলোচনা ভেঙে গেলেও সংলাপের পথ এখনো বন্ধ হয়নি।

 

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার (১২ এপ্রিল) বলেন, ‘কূটনীতি কখনোই শেষ হয়ে যায় না’। তার এই বক্তব্য থেকে বোঝা যায়, বর্তমান সংকট নিরসনে তেহরান এখনো আলোচনার পক্ষেই রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

উল্লেখ্য, পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত ৭ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও ইরান। এরই ধারাবাহিকতায় ইসলামাবাদে গত ১১ এপ্রিল শুরু হওয়া বৈঠক প্রায় ২১ ঘণ্টা চলার পর ১২ এপ্রিল সকালে শেষ হয়, তবে কোনো সমঝোতা ছাড়াই আলোচনা কার্যত ব্যর্থ হয়।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT