ঢাকা (বিকাল ৪:০৩) শনিবার, ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা: শিল্পাঞ্চলে আগুন, আতঙ্কে উপসাগর

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শনিবার বেলা ১২:৫৪, ২৮ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে উপসাগরীয় অঞ্চল। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে আগুন লাগার ঘটনা ঘটেছে, যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক উদ্বেগ।

 

শনিবার (২৮ মার্চ) ভোরে সংঘটিত এই হামলার পরপরই আবুধাবির খলিফা ইকোনমিক জোনস এলাকায় অন্তত দুটি স্থানে আগুন ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে দেশটির অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল। একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করা হলেও এর ধ্বংসাবশেষ মাটিতে পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটায়।

 

আবুধাবি সরকারের গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে জরুরি সেবা সংস্থাগুলো কাজ করে যাচ্ছে।

 

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক যুদ্ধ শুরুর এক মাস পার হতে না হতেই ইরানের এমন হামলা উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর প্রভাব শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও জ্বালানি খাতেও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আন্তর্জাতিক মহল, আর এই হামলা নতুন করে বৃহত্তর সংঘাতের শঙ্কা বাড়িয়ে দিয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT