ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লোহাগড়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন পৌর বিএনপি নেতা শামসুল হক আজাদ

ইকবাল হাসান, নড়াইল ইকবাল হাসান, নড়াইল Clock বুধবার রাত ১০:০৯, ৯ অক্টোবর, ২০২৪

নড়াইলের লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লোহাগড়া পৌর এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেন লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও আসন্ন পৌর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মো: শামসুল হক আজাদ।

 

জানা যায়, বুধবার (৯ অক্টোবর) বিকালে বিএনপি নেতা শামসুল হক আজাদ সমর্থকদের নিয়ে কচুবাড়িয়া, গোপীনাথপুর, কুন্দশী, লোহাগড়া ও লক্ষীপাশাসহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

এসময় তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে দলের নেতাকর্মীরা পূজা শান্তিপূর্নভাবে উদযাপনে পাহারার ব্যবস্থা করেছে। আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। রাত জেগে আমরা আপনাদের পাহারা দেবো।আমরা আপনাদের পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) শংকর অধিকারী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরুপ কুমার চক্রবর্তী, কিশোর কুমার রায়, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রিপন, ইমরুল হাসান,খায়রুল ইসলাম দুলাল,শান্তি,উলফাত শেখ

প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT