ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

অ্যাসাইনমেন্ট স্থগিত হলো ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock সোমবার রাত ০২:১৯, ২৬ জুলাই, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারাদেশে সরকার ঘোষিত চলমান লকডাউনের কারণে ২০২২ সালের মাধ্যমিক স্তরের (এসএসসি) এবং উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার (২৪ জুলাই) অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। ।

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত থাকবে বলে আদেশে জানানো হয়েছে।

আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সব অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার এবং অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে।

ঈদ-উল-আজহার আগে তাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ দেয়া হয়েছে। সেটি শেষ করে জমা দেয়ার পর দ্বিতীয় সপ্তাহের কাজ দেয়া হবে বলে জানা গেছে।

২০২১ সালের এসএসসি পরীক্ষা আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়া হবে বলে গত ১৫ জুলাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী  ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পর এ বিষয়ে  বিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT