ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুড়িগ্রামে জাতীয় জেলহত্যা দিবস পালিত

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock মঙ্গলবার দুপুর ০২:৫১, ৩ নভেম্বর, ২০২০

কুড়িগ্রামে আওয়ামী লীগের উদ্যোগে ৩রা নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মাল্যদান, দোয়া  মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনাসভা অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা চাষী এম এ করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ওবায়দুর রহমান, আবুল কালাম আজাদ, সাইদ হাসান লোবান, রুহুল আমিন দুলাল, মোস্তাফিজার রহমান সাজু, রিপন আহমেদ, সাকিব হোসেন সেতু, ওয়াহিদ বাপ্পি, টুটুল প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন,বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনাসভা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদ ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT