ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

“মেঘনা নিউজ” এর পক্ষ‍ থেকে সুবর্ণচরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার দুপুর ০১:৫৬, ২৫ মে, ২০২০

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও আত্মসংযমের পর মুসলিম উম্মাহর জন্য সুখের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। সুবর্ণচর উপজেলার সর্বস্তরের সকল মানুষ ও সমগ্র মুসলিম উম্মাহর প্রতি ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

হিংসা বিদ্বেষ ও ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সবাই নিরাপদে ও সুস্থ্যতার সহিত ঈদ উদযাপন করবেন। রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস। তাই আমাদের প্রত্যেককে এই রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সংযমী হতে হবে এবং গরিব, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষের পাশে থেকে আদর্শ সমাজ গড়ে তোলার বিষয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মানসিকতা জাগ্রত করতে হবে।

প্রিয় সুবর্ণচর উপজেলাবাসী, আসুন করোনা প্রতিরোধে কেনাকাটা ও ঘুরাঘুরি পরিহার করে সকলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলি এবং মহান আল্লাহর কাছে পৃথিবীর সকল মানুষদের জন্য দোয়া প্রার্থনা করি। ঈদের দিন সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করি। কোলাকুলি করা থেকে বিরত থাকি।

সবাই ঘরে থাকুন
নিরাপদে থাকুন

শুভেচ্ছান্তে
রিয়াজ উদ্দিন রুবেল
সুবর্ণচর উপজেলা প্রতিনিধি,
নোয়াখালী।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT