ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

রৌমারী সীমান্তে ভারতীয় গরুসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১১:০৩, ১৭ মার্চ, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:   কুড়িগ্রামের রৌমারী সীমান্তে দুই ভারতীয় গরুসহ ১জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।সোমবার (১৬ মার্চ) গভীর রাতে উপজেলার ডিগ্রিরচর সীমান্তে কাঁটাতারের ওপর দিয়ে বাঁশের আড়কির মাধ্যমে গরু পাচারকালে নুর ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।আটক নুর ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের মৃত লবুল্লার পুত্র।

মঙ্গলবার(১৭ মার্চ) বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT