ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

যেসব দেশে আজ ঈদুল ফিতর উদযাপন হচ্ছে

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বৃহস্পতিবার দুপুর ০২:১২, ১৯ মার্চ, ২০২৬

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার এবং মালিতে আজ, ১৯ মার্চ, পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। বুধবার রাষ্ট্রীয় ঘোষণা অনুযায়ী, এসব দেশে রাতেই ঈদ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়।

 

কর্তৃপক্ষ জানায়, চাঁদ দেখার ভিত্তিতে রমজান মাস শেষ হয়ে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর ফলে, মুসলিমরা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

 

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কিছু দেশে এক দিনে ঈদ উদযাপন হলেও, অন্য দেশে তা একদিন পরেও উদযাপিত হতে পারে।

 

ধর্মীয় দিক থেকে ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম প্রধান উৎসব, যা সংযম, দানশীলতা এবং ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT