ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলার মেয়ে ইডেন কলেজের ছাত্রী সড়ক দুর্ঘটনায় নিহত

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শুক্রবার ১২:৫৪, ২২ জুলাই, ২০২২

ভোলার চরফ্যাশনের মেয়ে উম্মে সালমা (২৪) নামের ইডেন কলেজের ছাত্রী রিক্সা থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন। তিনি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকায় বংশালের ফায়ার সার্ভিস স্টেশনের একটু আগে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমা ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য ও লালমোহন রায়চাঁদ বাজারের ব্যবসায়ী গোলাম কিবরিয়া টিপু মেম্বারের মেয়ে।

সালমার চাচাতো ভাই হাসান বলেন, ঈদের ছুটি শেষে আমি ও আমার চাচাতো বোন উম্মে সালমা ভোলা থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে এসে নামি ভোর সাড়ে ৪টার দিকে। আমরা রিক্সায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম। পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সালমা রিক্সা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

পরে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এদিকে ইডেন কলেজের ছাত্রী উম্মে সালমার অকাল মৃত্যুতে বাড়িতে চলছে শোকের মাতম।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT