ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

গৌরীপুরে লরির চাপায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বৃহস্পতিবার রাত ০১:২০, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

নিহত বৃদ্ধার নাম আয়েশা বেগম (৬৫)। তিনি দাউদকান্দি উপজেলার পালপাড়া গ্রামের মনু মিয়া তালুকদারের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আয়েশা বেগম গৌরীপুর পেন্নাই এলাকার মেজবাহ উদ্দিন হাজী বাড়ির লিয়াকত আলীর শাশুড়ি। তিনি মেয়ের জামাইয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় মহাসড়ক পার হওয়ার প্রাক্কালে দ্রুতগতির একটি লরি তাকে সজোরে চাপা দেয়। এতে লরির চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার সংবাদ পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে আইনি ও মেডিকেল কার্যক্রম সম্পন্ন শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT