ঢাকা (বিকাল ৩:৩৪) বুধবার, ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার দুপুর ০২:১১, ১ এপ্রিল, ২০২৬

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত  হয়েছেন আরো ৩ জন; একজনের অবস্থা আশঙ্কাজনক।

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের মধ্য সরকারপুর গ্রামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। বুধবার (০১ এপ্রিল) ভোররাতে বেলতলী সোলেমান লেংটার মেলা থেকে বাড়ি ফেরার পথে কানোরার মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মধ্য সরকারপুর গ্রামের মৃত লতু মিয়ার ছেলে বারেক (৪২) এবং মো. নুর ইসলামের ছেলে মোস্তফা (৪০)। তারা দুজনই অটোরিকশা চালক ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন মো. নবীর হোসেন (৩৮), মো. কাওসার (৪০) (সিএনজি চালক), ইসমাইল (৩৭) (সেলসম্যান) এবং মো. সাগর মিয়া (৩৫), যিনি দাউদকান্দির কদমতলী এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা বেলতলী সোলেমান লেংটার মাজারের মেলা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের মাঝে চলছে শোক ও আহাজারি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT