ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বড়লেখা পৌরসভার প্রয়াত তিন নাগরিকের জন্য দোয়া মাহফিল

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট মোঃইবাদুর রহমান জাকির,সিলেট Clock সোমবার রাত ০৯:০২, ২১ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার নাগরিক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিমার আলী, ফৈয়াজ আলী ও সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন এর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা মিলনায়তনে বড়লেখা পৌর পরিষদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

দোয়া ও মিলাদ মাহফিল উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপনের উপস্থাপনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর,নিমার আলীর ভাতিজা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন,  ফৈয়াজ আলীর ভাতিজা আতাউর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা মনোয়ার হোসেন মাহমুদী।

এ সময় উপজেলা আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলর ও নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT