ঢাকা (সকাল ১০:৩৯) রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

তীব্র তাপদাহে পুড়ছে সারাদেশ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার সন্ধ্যা ০৬:০৬, ১৬ জুলাই, ২০২২

দেশ জুড়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এই অবস্থা আজ সারাদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগ এবং টাঙ্গাইল, সিলেট ওচুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকতে পারে।

রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস ও শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১৫ মিলিমিটার।

রাজধানীতে শনিবার সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে সূর্য অস্ত যাবে এবং রোববার ভোর ৫টা ২১ মিনিটে উদিত হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT