ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দেশজুড়ে বৃষ্টির বার্তা, কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock সোমবার বেলা ১২:৪৪, ৩০ মার্চ, ২০২৬

দেশের আবহাওয়ায় দেখা দিচ্ছে পরিবর্তনের আভাস। আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

সোমবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দেশের কিছু স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

এদিকে, দিন ও রাতের তাপমাত্রা সারা দেশে সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

 

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে, যা আবহাওয়ার এই পরিবর্তনে ভূমিকা রাখছে।

 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৮ ডিগ্রি সেলসিয়াস।

 

রাজধানী ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে খুলনার কুমারখালী এলাকায়, যেখানে ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

 

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৩ মিনিটে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT