ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা শিশির ভেজা সকাল।

ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা শিশির ভেজা সকাল।

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock মঙ্গলবার ভোর ০৫:৪৩, ২ অক্টোবর, ২০১৮

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা শিশির ভেজা সকাল জানিয়ে দিচ্ছে এই বুঝি এলো শীত। সর্ব উত্তরের জেলা এই ঠাকুরগাঁও, ওপার বাংলার হিমালয় ঘেষা এই জেলা হওয়ায় বাইরের হিমালয় থেকে যেন একটু কুয়াশা এসে শুয়ে দিচ্ছে প্রতিদিনের ভোরের আগমনের উষ্ণতা।

ঠাকুরগাঁওয়ে শীতের আগাম বার্তা শিশির ভেজা সকাল।ঘুম থেকে উঠে আমরা দেখতে পাই সকালের শিশির ভেজা সবুজ শ্যামল ধান ক্ষেতে শিশির ভেজা মুক্তার দানা সকালের মিষ্টি রোদে ঝিকমিক করছে। এতে করেই শীত বুঝিয়ে দিচ্ছে তাদের আগমন। বর্তমানে শেষরাতে শীতের তারনায় মানুষ নকশী কাথা বা কম্বল গায়ে জরিয়ে ঘুমাচ্ছে।

তাছাড়াও সরাসরি শীত নামায় ছোট ছোট শিশুদের দেখা দিয়েছে স্বর্দি, কাশি, জ্বর, কোথাও আগাম ধানের ফুলের মৌ মৌ গন্ধে এলাকার আকাশে বাতাশে ছরিয়ে দিচ্ছে ধান পাকারোও আগাম বার্তা, কৃষাণ, কৃষাণিদের মুখে দেখা যায় আনন্দের জোয়ার। সব কিছু মিলিয়ে শীত আমাদের জানিয়ে দিচ্ছে তাদের আগমনের আগাম বার্তা ছুয়ে দিচ্ছে সবার মনে ভালোবাসার কুয়াশায় ঢাকা সোনালী সকাল।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT