ঢাকা (রাত ৩:৩৫) বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঈদের দিন বৃষ্টিপাতের সম্ভাবনা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০২:৩৬, ২৭ এপ্রিল, ২০২২

ঈদের দিন থেকে ৪ মে পর্যন্ত সারা দেশে বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদফতরের পরিচালক মো. আজিজুর রহমান জানিয়েছেন এ কথা।

তিনি জানান, ২ মে থেকে সারা দেশে তাপমাত্রা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে আসবে। বৃষ্টিপাত বাড়বে উত্তরাঞ্চলসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে।

এপ্রিল থেকে জুন পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী মে মাসে বঙ্গোপসাগরে এক-দুটি নিম্নচাপ দেখা দিতে পারে।

মে মাসের দেওয়া দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে ১-২টি তীব্র তাপপ্রবাহ ও অন্যস্থানে ২-৩টি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

এছাড়া মে মাসে উত্তর থেকে মধ্যাঞ্চল পর্যন্ত ২-৩ দিন মাঝারি বা তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় এবং অন্য জায়গায় ৩-৪ দিন হালকা বা মাঝারি কালবৈশাখী বা বজ্রঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT