ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সংবিধান সংশোধন কমিটিতে সরকার ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তির ইঙ্গিত

জাতীয় ২১০৩ বার পঠিত
চিফ হুইপ নুরুল ইসলাম মণি। ছবি: সংগৃহীত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার বিকেল ০৪:৫৬, ১ এপ্রিল, ২০২৬

সংবিধান সংশোধনের বিষয়ে সরকার আন্তরিক বলে জানিয়েছেন সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি। এ লক্ষ্যে শিগগিরই একটি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

 

বুধবার (১ এপ্রিল) সংসদীয় কমিটির তৃতীয় বৈঠক শেষে তিনি বলেন, সংবিধান সংশোধনের জন্য অচিরেই একটি অংশগ্রহণমূলক কমিটি গঠন করা হবে। কমিটির সদস্যসংখ্যা এখনও নির্ধারিত না হলেও এতে সরকার ও বিরোধী দলের আইন বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন।

 

তিনি আরও বলেন, সংসদকে কার্যকর ও শক্তিশালী করতে সংবিধান সংশোধন প্রয়োজন। এ প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার আগ্রহী।

 

নুরুল ইসলাম মণি আশা প্রকাশ করে বলেন, সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিরা যুক্ত হবেন এবং দেশের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করবেন।

 

তিনি যোগ করেন, দেশের কল্যাণে সংবিধান সংশোধনের জন্য যা যা করণীয়, সরকার তা করতে প্রস্তুত এবং এ ক্ষেত্রে বিরোধী দলকে সঙ্গে নিয়েই এগোতে চায়।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT