ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ন্যায়বিচার নিশ্চিতে সরকারের অঙ্গীকার, ই-বেইল বন্ড কার্যক্রম উদ্বোধন

জাতীয় ২১৯৫ বার পঠিত

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock সোমবার বিকেল ০৫:৩৬, ২০ এপ্রিল, ২০২৬

রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে কোনো স্বৈরাচার যেন ফ্যাসিবাদী শাসন কায়েম করতে না পারে—এটি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

 

সোমবার (২০ এপ্রিল) বগুড়ায় ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

 

প্রধানমন্ত্রী বলেন, ন্যায়বিচার একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম ভিত্তি, যা নৈতিকতা, আইন এবং মানুষের মৌলিক অধিকারের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তিনি আরও উল্লেখ করেন, ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ উন্মুক্ত করেন।

 

এর আগে সকালে বগুড়া সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে তিনি জেলা আইনজীবী সমিতির বহুতল ভবনের উদ্বোধন করেন।

 

পরবর্তীতে আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থাপনা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বগুড়া সফর।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT