ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৪ মামলার আসামি গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার রাত ০৮:১৯, ১৮ আগস্ট, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. রাসেল (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা রয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে দাউদকান্দি উপজেলার উত্তর হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশনায় দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় রাসেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার ডান হাতে থাকা ছোট খাকি রঙের শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাসেল দাউদকান্দি উপজেলার হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের জজ মিয়ার ছেলে।

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে রাসেলের বিরুদ্ধে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT