ঢাকা (দুপুর ২:২০) মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

আন্তর্জাতিক মানবাধিকার ফোরামে আমন্ত্রণ, দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন আসিফ মাহমুদ

জাতীয় ২২৫ বার পঠিত
আসিফ মাহমুদ

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock রবিবার দুপুর ০২:৩০, ১৯ এপ্রিল, ২০২৬

দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম (WHRCF) ২০২৬’-এর একটি গুরুত্বপূর্ণ সেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

 

সম্প্রতি ইউনেস্কো-এপিসিআইসি (UNESCO-APCIC) থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই আমন্ত্রণ জানানো হয়। আগামী ১৩ থেকে ১৫ মে দক্ষিণ কোরিয়ার গোয়াংজু শহরে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক এই সম্মেলন।

 

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি হিসেবে ওই সেশনে অংশগ্রহণের জন্য তার নাম প্রস্তাব করা হয়েছে। ফোরামের আয়োজক সংস্থা জিআইসি (GIC)-এর অধীন ডব্লিউএইচআরসিএফ সচিবালয়ের এপিসিআইসি সমন্বয়কারী অ্যামি পার্ক এক ইমেইল বার্তার মাধ্যমে এই আমন্ত্রণ জানান।

 

আয়োজক সংস্থা জানিয়েছে, ইউনেস্কো-এপিসিআইসি মূলত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শহরগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নগর পরিবেশ গড়ে তুলতে কাজ করে। শহরগুলোর পারস্পরিক সহযোগিতা জোরদার এবং আধুনিক নগরায়ণের কার্যকর পদ্ধতি বিনিময়ের ক্ষেত্রে এই ফোরামটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, আসিফ মাহমুদের অংশগ্রহণ আলোচনায় নতুন মাত্রা যোগ করবে এবং শহরগুলোর মধ্যে সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে।

 

উল্লেখ্য, ইউনেস্কো-এপিসিআইসি হলো ইউনেস্কোর ‘ইন্টারন্যাশনাল কোয়ালিশন অফ ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল সিটিস (ICCAR)’-এর সাতটি আঞ্চলিক জোটের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ২০০৬ সাল থেকে বিশ্বব্যাপী নগর উন্নয়নে কাজ করে আসছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT