ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ডেঙ্গু প্রতিরোধে মুচি সম্প্রদায়ের মাঝে মশারী বিতরণ করেলন পৌর প্রশাসক নাহিদ আহমেদ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার বিকেল ০৫:১৭, ২৫ আগস্ট, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি পৌরসভার বাজার এলাকায় মুচি সম্প্রদায়ের মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে পৌরসভার বাজার এলাকায় এ মশারী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দাউদকান্দি পৌরসভার প্রশাসক নাদিম আহমেদ মুচি সম্প্রদায়ের মানুষের হাতে মশারী তুলে দেন।

এ সময় মুচি কারিগর স্বপ্নন বলেন, “আমাদের মতো অসহায় ও নিম্নআয়ের মানুষের জন্য মশারী বিতরণ খুবই উপকারী উদ্যোগ। ডেঙ্গু থেকে বাঁচতে আমরা নিয়মিত মশারী ব্যবহারের পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখব।”

সাংবাদিক ও সমাজকর্মী তৌফিক রুবেল বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো বা মশা নিধনই যথেষ্ট নয়; জনসচেতনতা ও ব্যক্তিগত সুরক্ষাও জরুরি। মুচি সম্প্রদায়ের মানুষের মধ্যে মশারী বিতরণের এ উদ্যোগ অত্যন্ত মানবিক ও প্রশংসনীয়।”

দাউদকান্দি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন খন্দকার সুমন বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ডেঙ্গুর প্রকোপ থেকে তাদের সুরক্ষিত রাখতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।”

এ সময় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দাউদকান্দি পৌরসভার প্রশাসক নাদিম আহমেদ বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়িঘর ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। একই সঙ্গে মশারী ব্যবহার করে মশার কামড় থেকে নিজেদের সুরক্ষিত রাখা জরুরি।”

দাউদকান্দি পৌরসভার প্রশাসক আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পক্ষ থেকে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।”

মশারী বিতরণকালে পৌরসভার নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও মুচি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT