ঢাকা (সকাল ৮:৪৮) রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

নওগাঁয় এক পরিবারের চারজনকে নৃশংস হত্যা, ডাকাতির সন্দেহ

নওগাঁ জেলা ২৪২ বার পঠিত

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock মঙ্গলবার সকাল ১০:৩০, ২১ এপ্রিল, ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে বাহাদুরপুর ইউনিয়নের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

 

মঙ্গলবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান।

 

নিহতরা হলেনঃ হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের দুই সন্তান পারভেজ হোসেন (১০) ও সাদিয়া খাতুন (৩)। এর মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে, আর শিশু দুইজনকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। পারভেজ স্থানীয় বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্ত দেখতে পান। পরে ঘরে ঢুকে খাটের ওপর চাদরে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পেয়ে তিনি চিৎকার দেন। তার ডাক শুনে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেন।

 

পুলিশ জানায়, হাবিবুর রহমান পেশায় গরু ব্যবসায়ী ছিলেন। তিনি সোমবার সন্ধ্যায় মান্দার চৌবাড়িয়া হাট থেকে গরু বিক্রি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, ওই টাকার লোভেই দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ সময় বাড়ি থেকে স্বর্ণালঙ্কারও লুট করা হয়েছে বলে জানা গেছে।

 

নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, “নিহতদের মধ্যে বাড়ির কর্তা হাবিবুর ও স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তানদের মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতি করার উদ্দেশে দুর্বৃত্তরা ওই বাড়িতে প্রবেশ করেছিল। ডাকাতি করার পর পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে ওই বাড়ির কর্তাসহ পরিবারের অন্য সদস্যদের হত্যা করেছে।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT