ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

“এক হাতে কলম, অন্য হাতে গাছের চারা”—দাউদকান্দিতে ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৫, ১০ সেপ্টেম্বর, ২০২৬

এক হাতে কলম, অন্য হাতে গাছের চারা—শিক্ষার আলোয় গড়ে উঠুক সবুজ ও সুন্দর ভবিষ্যৎ। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুমিল্লা উত্তর জেলা ও দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় দাউদকান্দির নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

আয়োজকরা বলেন, “আজকের একটি চারা আগামীর নির্মল পৃথিবীর স্বপ্ন।” শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি এবং একটি সবুজ ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ে এ ছোট্ট প্রয়াস নেওয়া হয়েছে।

তারা আরও বলেন, শিক্ষা ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবেশ রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মসূচিতে ‘শিক্ষা • অধিকার • প্রগতি’ এবং ‘মানবতা • পরিবেশ • ভবিষ্যৎ’—এই মূল্যবোধকে সামনে রেখে পরিবেশবান্ধব সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

 

উপস্থিত ছিলেন—কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ইসমাইল হোসেন, ছাত্র অধিকার পরিষদ দাউদকান্দি পৌর শাখার আহ্বায়ক রুপম প্রধান, ছাত্র অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মী, নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা আক্তার, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT