ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মেঘনার সাবেক ইউএনও সামছুল হকের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock সোমবার দুপুর ০২:২১, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুল হকের বিরুদ্ধে ভূমিদস্যুতার অভিযোগ এনে বিচার ও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লুটেরচর ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাবেক ইউএনও সামছুল হকের বিরুদ্ধে সরকারি খাসজমি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তারা।

মানববন্ধনে আবু ইউসুফ বক্তব্য রাখেন। তিনি বলেন, মেঘনার সাবেক ইউএনও শামসুল হক জোরপূর্বক ১১৪ শতক জমি দখল করে। যার বর্তমান বাজার মূল্য ৩ কোটি টাকা। এতে ভুক্তভোগীরা খুব ক্ষতিগ্রস্ত এবং অসহায়। ভূমি-সংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মিজানুর রহমান বলেন, ভূমি দখল ও অনিয়মের কারণে সাধারণ মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হন, মেঘনার সাবেক ইউএনও শামসুল হক আমার ৪ শতক জায়গা জোরপূর্বক দখল করে আছে। আমি এ বিষয়ে সরকার ও স্থানীয় প্রশাসনের কার্যকর ভূমিকা ও প্রতিকার চাই । তিনি সরকারি খাসজমি ও ব্যক্তি মালিকানাধীন জমি চিহ্নিত করে তা উদ্ধারের দাবি জানান।

সিরিনা আক্তার বলেন, জমি নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ দীর্ঘদিনের হলে তা দ্রুত তদন্ত করে সমাধান করা জরুরি। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভুক্তভোগীদের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, ভূমি দখল ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগগুলো দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা জরুরি। কেউ সরকারি খাসজমি বা অন্যের মালিকানাধীন জমি দখল করে থাকলে তা উদ্ধারে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ভূমি মালিক আহমেদ ও তাবারেক বলেন, আমাদের ১০ শতক জায়গা জোরপূর্বক দখল করেছে মেঘনার সাবেক ইউএনও শামসুল হক। এই জমি নিয়ে আমরা আদালতে মামলা করেছি। আশা করি ন্যায় বিচার পাব। সরকারি খাসজমি ও খাল, নদী দখল করার অভিযোগ করেন তারা। এসব বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তারা আরও বলেন,

সরকারি খাসজমি জনগণের সম্পদ। এসব জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকা উচিত নয়। একইভাবে ব্যক্তি মালিকানাধীন জমির মালিকদের বৈধ অধিকারও নিশ্চিত করতে হবে। তাই সরকারি খাসজমি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখলমুক্ত করে প্রকৃত মালিক ও সরকারি কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ভূমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সাধারণ মানুষ যেন হয়রানি ও ক্ষতির শিকার না হন, সে জন্য প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এর আগে প্রকৃত ভূমি-মালিকাদের জমি জোরপূর্বক দখল করতে শামসুল হকের স্থানীয় ক্যাডার ইকবাল হাউদসহ সন্ত্রাসী লেলিয়ে দেয় এবং উল্টো ভুক্তভোগীদের পুলিশ দিয়ে হয়রানি সহ ৩ টি মামলা দেয়ার অভিযোগ করেন।

অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধন থেকে সরকারি খাসজমি ও ব্যক্তি মালিকানাধীন জমি উদ্ধারে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ বিষয়ে মেঘনা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি আক্তারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি আমি জানিনা খোঁজখবর নিয়ে জানাব।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT