ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলায় প্রশাসনের উদ্দ্যেগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাতীয় ২৫০৭ বার পঠিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার রাত ১১:৩৭, ১৪ ডিসেম্বর, ২০১৯

 কামরুজ্জামান শাহীন: ভোলায় প্রশাসনের উদ্দ্যেগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার(১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ এবং যুগীরঘোলের বধ্যভূমিতে পুস্প অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা প্রেসক্লাবসহ অন্যান্য সংগঠনগুলো। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ, ভোলা থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা এনায়েত হোসেন প্রমুখ। দিবস উপলক্ষে ভোলা সরকারি কলেজ ও ভোলা সরকারি ফজিলাতুননেসা মহিলা কলেজে পৃথক দুটি আলোচনা সভার আয়োজন করা হয়।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT