ঢাকা (দুপুর ১:১০) মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

প্রবেশপত্র না পেয়ে মহাসড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাতে সমাধানের আশ্বাস

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock মঙ্গলবার সকাল ১০:৪০, ২১ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরুর ঠিক আগের রাতে প্রবেশপত্র না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভে নেমেছেন ৩৬ পরীক্ষার্থী। তারা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান, এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

 

সোমবার রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের ফিলিং স্টেশনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। পরে তাদের সঙ্গে অভিভাবকরাও যোগ দেন। পরিস্থিতি উত্তপ্ত হলে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়।

 

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, “আগামীকাল পরীক্ষা অথচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের এডমিট কার্ড দেননি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেও কোনো সমাধান পাইনি। এই পরীক্ষা আমাদের জীবনের প্রথম পাবলিক পরীক্ষা। তাই অভিভাবকদের সাথে নিয়ে রাস্তায় নেমেছি।”

 

অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের গাফিলতি এবং ফরম পূরণের টাকা সময়মতো বোর্ডে জমা না দেওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। তারা ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াশা রহমান দাপাদার এবং থানার ওসি সরোয়ার আলম খান ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় ইউএনও রাতেই প্রবেশপত্র সরবরাহের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।

 

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, “আপাতত শিক্ষার্থীদের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনার জন্য প্রধান শিক্ষককে জবাবদিহি করতে হবে।”




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT