ঢাকা (সন্ধ্যা ৬:২২) বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বন্ধ থাকছে আ.লীগের কার্যক্রম : আইনে রূপ পেল নিষেধাজ্ঞা

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock বুধবার দুপুর ০২:৪৬, ৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন এনে জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬। এর ফলে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের ওপর পূর্বে আরোপিত নিষেধাজ্ঞা এখন আইনগত ভিত্তি পেল এবং তাদের কার্যক্রম নিষিদ্ধই থাকছে।

 

বুধবার (৮ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে জাতীয় সংসদে কণ্ঠভোটের মাধ্যমে বিলটি পাস হয়। এর মধ্য দিয়ে আগে জারি করা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হলো।

 

এর আগে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

 

অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ওই অধ্যাদেশটি সংশোধন করে আইন হিসেবে পাসের সুপারিশ করেছিল ত্রয়োদশ জাতীয় সংসদের একটি বিশেষ কমিটি। সেই সুপারিশের ভিত্তিতেই বিলটি সংসদে উপস্থাপন ও অনুমোদন পায়।

 

বিশ্লেষকদের মতে, নতুন আইনের ফলে আওয়ামী লীগের যেকোনো কার্যক্রম শুধু নিষিদ্ধই থাকবে না, বরং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT