ঢাকা (বিকাল ৫:৩০) বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ঈদ উপলক্ষে ছুটি বাড়ল টানা ৭ দিনের

জাতীয় ২৪ বার পঠিত

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার দুপুর ০২:৩২, ৫ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্বঘোষিত ছুটির সঙ্গে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব উপস্থাপন করা হলে তা অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, মন্ত্রিসভার বৈঠকে প্রথম সংসদ অধিবেশনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে ১৮ মার্চ ঈদের ছুটি হিসেবে সাধারণ ছুটি অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে সরকার চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করেছিল। এছাড়া ঈদের আগে-পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে চার দিনের ছুটি ঘোষণা করা ছিল।

ঈদের ছুটি শুরুর আগের দিন ১৭ মার্চ পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এরপর ১৮ মার্চ অফিস খোলা থাকার কথা থাকলেও মন্ত্রিসভার নতুন সিদ্ধান্তে সেদিনও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ফলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে এই ছুটির পর ২৪ ও ২৫ মার্চ অতিরিক্ত ছুটি ম্যানেজ করা গেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ১২ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সাধারণ ছুটি এবং এর পরদিন ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT