ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দশ দফা বাস্তবায়নের দাবীতে ভোলায় বিএনপির সমাবেশ

দশ দফা বাস্তবায়নের দাবীতে ভোলায় বিএনপির সমাবেশ

কামরুজ্জামান শাহীন, ভোলা কামরুজ্জামান শাহীন, ভোলা Clock বৃহস্পতিবার দুপুর ০৩:৪৫, ২৬ জানুয়ারী, ২০২৩

২৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবসে’ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সমাবেশ করেছে ভোলা জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

বুধবার (২৫ জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় ভোলা শহরের মহাজনপট্টিস্থ জেলা বিএনপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর সভাপতিত্বে সমাবেশে এ সময় বক্তব্য রাখেন ভোলা ভোলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, ভোলা জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, সাবেক জেলা যুবদলের আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুর কাদের সেলিম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, কৃষক দলের সভাপতি আব্দুর রহমান সেন্টু, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলামিন হাওলাদার, থানা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন মুন্না, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া বেলালসহ উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও তার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা সমাবেশে বলেন, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট, গণবিরোধী সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও রাজবন্দিদের অভিলম্বে মুক্তি, বিদ্যূৎ, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ ১০ দফা দাবিতে চলমান গণ-আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT