ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মানুষের শান্তির জন্যই বিএনপির জন্ম হয়েছিল: ড. খন্দকার মোশাররফ হোসেন

বিএনপি ২১ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার বেলা ১২:৩৮, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর জন্ম হয়েছিল মানুষের শান্তি ও সুশাসন নিশ্চিত করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই বিএনপির প্রতিষ্ঠা করেছিলেন। তার শাস ছিল মানুষের শান্তির উদ্দেশ্যে। তিনি বহুদলীয় গণতন্ত্রের চর্চার পথ তৈরি করে দিয়েছিলেন। তার অমর স্মৃতি মানুষের জন্য তার ত্যাগ আমাদের ঋণী করেছে।

 

দাউদকান্দি পৌরসভার বিএনপির কার্যালয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

 

তিনি আরও বকেন, আমি দলটির প্রতিষ্ঠালগ্ন থেকে আজও আছি। ৩২ বছর যাবৎ আমি বিএনপির নির্বাহী কমিটিতে আছি। আপনারা আমাকে বিপুল ভোটে এবার ৫ম বারের মতো এমপি নির্বাচিত করেছেন। আমি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি। বাকীটা জীবন আমি আপনাদের আরও সেবা করতে চাই।

 

ড. মোশাররফ হোসেন বলেন,

আমরা অতীত ভুলে যেতে চাই, আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। সকল ভেদাভেদ ভুলে দেশের শান্তির জন্য, মানুষের শান্তির প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। আমরা তাকে সহযোগীতা করতে হবে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

 

পৌর বিএনপির সাবেক সদস্য সচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সামছুল হক,

পৌর বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক শওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জসীমউদ্দিন আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার,

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন খন্দকার সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জামালউদ্দিন মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT