ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০১:৫১, ১৫ সেপ্টেম্বর, ২০২২

ভরিতে ভালো মানের স্বর্ণের দাম কমলো ১,২৮৫ টাকা।

ফলে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৩,২৮০ টাকা।

বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে খরচ পড়বে ৮৩,২৮০ টাকা, যা বুধবার পর্যন্ত ছিল ৮৪,৫৬৪ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৭৯,৪৯০ টাকা।

এছাড়া, ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৮,১১৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৬,৪৫৩ টাকা।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর প্রতি ভরি স্বর্ণের দাম ১,২৮৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস। পরদিন অর্থাৎ ১১ সেপ্টেম্বর থেকে ভরিতে ভালো মানের স্বর্ণ ৮৪,৫৬৪ টাকা বিক্রি হয়েছে।

এদিকে, রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১,৫১৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১,৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১,২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT