ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

উলিপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারসমূহের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock শনিবার রাত ০২:২৮, ৩০ জুলাই, ২০২২

কুড়িগ্রামের উলিপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের হলরুমে, উপজেলা প্রশাসনের আয়োজনে, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭ জন দরিদ্র পরিবারের মাঝে, ৩ লক্ষ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত ৭ জন দরিদ্র পরিবারকে ১০ হাজার ও ৪০ জন ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার।

এসময় উপস্থিত ছিলেন, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খন্দকার এরশাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিন্টুু, ইউপি সদস্য লোকমান হাকিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী নাজমুল হক প্রমুখ।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT