ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কমলো সোনার দাম

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০২:১৮, ৭ জুলাই, ২০২২

আন্তর্জাতিক বাজারে কমার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে সোনার দাম কমানো হয়েছে। ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৭৮ হাজার ৩৮২ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর আগে, গত ২৬ মে সোনার দাম ভরিতে ২ হাজার ৯১৬ টাকা কমানো হয়েছিল।

বুধবার (৬ জুলাই) পর্যন্ত দে‌শে প্রতি ভ‌রি সোনার দাম ছিল ৭৯ হাজার ৫৪৮ টাকা।

অবশ্য এর আগে, গত ২১ মে ভরিতে ৪ হাজার ১৯৬ টাকা বাড়ায় বাজুস। তার চারদিন আগে ১৮ মে প্রতি ভরি সোনার দাম ১৭৫০ বাড়ানোর সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

বুধবার (৬ জুলাই) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৭৮ হাজার ৩৮২ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৪ হাজার ৮৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৩ হাজার ৪৭৯ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম পড়বে ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৯৩৩ টাকায় কেনাবেচা হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT