ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মাদারীপুর জেলা সাংবাদিক গোল্ডকাপ টুনামেন্টের ফাইনালে ডাসার প্রেসক্লাব ও মৈত্রী মিডিয়া

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার রাত ১১:৫৪, ১৩ সেপ্টেম্বর, ২০২১

মাদারীপুর জেলা সাংবাদিক গোল্ডকাপ টুনামেন্টের সেমিফাইনালে জয় লাভ করে,ডাসার প্রেসক্লাব ও মৈত্রী মিডিয়া সেন্টার ফাইনালে।
মাদারীপুরের মৈত্রী মিডিয়া সেন্টারের আয়োজন ও মাদারীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় তৃতীয় দিনের খেলায় ডাসার প্রেসক্লাব জয় লাভ করেছে।

১৩ সেপ্টেম্বর সোমবার বেলা ৩ টার সময় মাদারীপুর টার্ফ মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়।
এতে দুই দল অংশগ্রহণ করে ডাসার প্রেসক্লাব বনাম কালকিনি রিপোর্টার্স ইউনিটি। হাড্ডা- হাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে সেমিফাইনাল খেলা শেষ হয়। এসময় ডাসার প্রেসক্লাব ০-১ গোলের ব্যবধানে কালকিনি রিপোর্টার্স ইউনিটিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর টিভি ফোরামের সভাপতি বেলাল রিজভী,গল্পকার লেখক, সাংবাদিক রিপন মল্লিক, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক,শরীফ আরাফাত, মৈত্রী মিডিয়া সেন্টারের সাংগঠনিক সম্পাদক জে আর আহসান লিমন, কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, সাধারণ সম্পাদক লিটন ফকির, সাংবাদিক আবির হাসান পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজ মুন্সি, ডাসার প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক সৈয়দ হেমায়েত হোসেন, সাংবাদিক লিখন মুন্সি, সময় টিভির ক্যামেরা পারসন, সাংবাদিক সাহাদাত আকন প্রমুখ।



শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT