ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাবেক অর্থমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি

অন্যান্য ২৩৩০ বার পঠিত

ইবাদুর রহমান জাকির ইবাদুর রহমান জাকির Clock বৃহস্পতিবার রাত ০৮:১৮, ৫ আগস্ট, ২০২১

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

বুধবার (৪ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘উনি ভালো আছেন। রাতের খাবার খেয়ে শুয়েছেন।’

এদিকে মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও তার ফেসবুক টাইমলাইনে লেখেন, ‘মুহিত ভাই গতকালের চেয়ে ভালো আছেন। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৬। তিনি রাতে স্বাচ্ছন্দ্যে খাবার খেয়েছেন ও বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দেখেছেন। এখন ঘুমানোর চেষ্টা করছেন।’

সাবেক অর্থমন্ত্রীর বিষয়ে যেকোনো অসত্য তথ্য পরিহারেরও আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ২৪ জুলাই করোনায় আক্রান্ত হন ৮৭ বছর বয়সী আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। ওই সময় তিনি তার বনানীর বাসায় আইসোলেশনে ছিলেন। জটিলতা এড়াতে তাকে ২৮ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। অবশ্য,মঙ্গলবার (৩ আগস্ট) করা টেস্টে তার করোনা পজিটিভ আসে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT