ঢাকা (সকাল ৬:৪৮) রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাগরে লঘুচাপ, বাড়বে বৃষ্টি

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock রবিবার রাত ০২:০৯, ১৩ জুন, ২০২১

প্রকৃতিতে বর্ষা তার রাজত্ব কায়েম করতে শুরু করেছে। দেশের বেশির ভাগ এলাকায় মেঘ আর জলীয় বাষ্প নিয়ে আসা মৌসুমি বায়ু পৌঁছে গেছে। ফলে আগামী কয়েক দিন সকাল থেকে আকাশে মেঘ করবে। মাঝে-মধ্যেই নামবে ঝুম বৃষ্টি। মৃদু ও দমকা হাওয়াও বয়ে যাবে। তবে দেশের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ ও বাতাসের গতি থাকবে বেশি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এমনটা বলা হয়েছে।

এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সেখান থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সাগরও কিছুটা উত্তাল হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, দেশের বেশির ভাগ এলাকায় মৌসুমি বায়ু প্রবেশ করায় বর্ষা শুরু হয়েছে। এতে উপকূলসহ বেশির ভাগ এলাকায় মেঘ-বৃষ্টি বেড়ে গেছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর এবং কক্সবাজার উপকূলকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলার পাশাপাশি বঙ্গোপসাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলে নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বর্ষা ও লঘুচাপ দুইটির সম্মিলিত প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টি বেশি থাকবে। দেশের বেশির ভাগ এলাকায় মৃদু থেকে মাঝারি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামী কয়েক দিন বৃষ্টি বেশি থাকবে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে দেশের সর্বত্র মৌসুমি বায়ু ছড়িয়ে বিস্তার লাভ করবে। ফলে এখন থেকে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে। আগামী আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত এই বর্ষা চলবে। তবে অন্যান্য বছরের তুলনায় এই বর্ষা কিছুটা দুর্বল হতে পারে। ফলে বর্ষার শুরুতে বৃষ্টি কিছুটা বেশি থাকলেও মাঝে মাঝে দীর্ঘ বিরতি থাকতে পারে। তার পর আবার বৃষ্টি হতে পারে। এভাবে বর্ষার পুরো সময়টা পার হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT