ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock সোমবার রাত ০৮:৫৯, ৪ মে, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা ও ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোট ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, সোমবার (০৪ মে ২০২৬) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. বারীর দিকনির্দেশনায় এসআই (নি.) ইহসানুল হাসান সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি পৌর এলাকার মেঘনা-গোমতী ব্রিজের টোলপ্লাজার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালান।

 

এসময় একটি পিকআপ ভ্যানকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে গাড়িটি আটক করে এবং তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—মাদারীপুর জেলার মো. রানা ব্যাপারী (৩৮) ও পটুয়াখালীর মো. সজিব ওরফে শরীফ (৩১)। এ ঘটনায় গাঁজা ও ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দাউদকান্দি মডেল থানায় মামলা নং-০৭।

 

ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT