ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

ভোলার চরফ্যাশনে বিদ্যূৎস্পৃষ্টে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার ১২:৩৫, ৮ জুন, ২০২১

ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাটে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে মোঃ আলমগীর (৪৪) নামের একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুন) সকালে উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আলমগীর হোসেন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ রহিম মুন্সীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে মোঃ আলমগীর তার নিজ বাড়ির একটি সুপারি গাছ কাটছিলেন। কাটা গাছটি পাশে বিদ্যূৎতের তারের উপরে পরলে গাছটি টেনে নামানোর সময় সে বিদ্যূৎস্পৃষ্ট হয়ে আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন।

দুলারহাট থানার অফিসার ইন চার্জ(ওসি) মো. মোরাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT