ঢাকা (রাত ৪:২৭) সোমবার, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

মাতৃভাষা

অন্যান্য ২৩০২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock সোমবার সকাল ১১:৫৬, ২২ ফেব্রুয়ারী, ২০২১

ভাষা

মোঃ বুলবুল হোসেন

 

 

বীর জনতা বীরের বেশে

দেশের তরে জাগো,

দেশের ভালো চায় না যারা

দেশ থেকে ভাগো।

 

দেশের জন্য জীবন বাজি

একটু আশার আলো,

আলোর মাঝে সারা জীবন

থাকবো সবাই ভালো।

 

আমরা সবাই বীর বাঙ্গালী

একই ভাষার জাতি,

আমরা সবাই জ্বালাতে পারি

অন্ধকারে বাতি।

 

সবার দুখে থাকবো সবাই

চাই না চোখের পানি,

জাত ভেদাভেদ ভুলে যাবো

আর নয় বস্তুহানি।

 

সারা বছর থাকবো সুখে

থাকবে সবার হাসি,

সুখে-দুখে সবাই মিলে

এক ভাষাতে ভাসি।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT