ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের শোক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock রবিবার রাত ১০:৩৯, ১০ জানুয়ারী, ২০২১

চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ভোলা জেলা বিএনপি’র সহ-সভাপতি সাবেক চরফ্যাশন সরকারী কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান বাচ্চু(৭৮) ইন্তেকাল করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

শুক্রবার (৮ জানুয়ারী) রাত সোয়া ৯টার দিকে চরফ্যাশনে কলেজ পাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক ভোলা-৪, চরফ্যাশন-মনপুরার মা,মাটি ও মানুষের সন্তান মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।

তিনি এক শোকবার্তায় বলেন, অধ্যক্ষ মাকসুদুর রহমান ছিলেন চরফ্যাশনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি সারাজীবন গনতন্ত্র রক্ষার আন্দোলনে শামিল ছিলেন,চরফ্যাশন আপামর কৃষক, শ্রমিক, মেহনতী মানুষের পক্ষে সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে চরফ্যাশনের জন্য এক অপূরনীয় ক্ষতি হয়েছে।

তিনি তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT