ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

এইচএসসি পরীক্ষার্থীদের পাশে যুবদল-ছাত্রদল, দাউদকান্দির বিভিন্ন কেন্দ্রে বিশুদ্ধ পানি বিতরণ

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock বুধবার রাত ০৮:৩৬, ১৫ জুলাই, ২০২৬

তীব্র গরমে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬ উপলক্ষে পরীক্ষার্থীদের স্বস্তি দিতে কুমিল্লার দাউদকান্দির বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানির বোতল বিতরণ করেছে উপজেলা যুবদল ও ছাত্রদল।

কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নির্দেশনায় আজ বুধবার দুপুরে

দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা দাউদকান্দি পৌরসভার ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ ও

হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজসহ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের মাঝে পানির বোতল বিতরণ করেন।

তীব্র দাবদাহের মধ্যে এমন উদ্যোগে পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। অনেকেই বলেন, প্রচণ্ড গরমে পরীক্ষা দিতে এসে বিশুদ্ধ পানির এই ব্যবস্থা তাদের জন্য স্বস্তিদায়ক হয়েছে। পরীক্ষার্থীদের অভিভাবকরাও এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে স্বেচ্ছাসেবক, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। প্রচণ্ড গরমে তারা যেন কিছুটা স্বস্তিতে পরীক্ষা দিতে পারে, সেই মানবিক চিন্তা থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের নির্দেশনায় আমরা পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতেও জনগণের প্রয়োজন ও মানবিক যেকোনো কাজে যুবদল ও ছাত্রদল সবসময় মানুষের পাশে থাকবে।”




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT