ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

জামায়াত নেতা মাওলানা মোশাররফ হোসেনের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শুক্রবার রাত ১১:৪৬, ১০ জুলাই, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চশুই ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা ও জামায়াত নেতা মাওলানা মো. মোশাররফ হোসেন তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন মিথ্যা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার(১০ জুলাই) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক লিখিত প্রতিবাদলিপিতে তিনি দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মোবারক নামে তাঁর এক চাচাতো ভাই তাঁর বিরুদ্ধে কুৎসাজনক, অপবাদমূলক ও মিথ্যা তথ্য প্রচার করছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মোবারক মানসিকভাবে অসুস্থ এবং দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক নানা বিরোধে জড়িত। তিনি আরও দাবি করেন, মোবারকের পারিবারিক সদস্য, প্রতিবেশী ও স্থানীয় বিভিন্ন ব্যক্তির সঙ্গে একাধিক বিরোধ এবং হামলার ঘটনা ঘটেছে।

মাওলানা মোশাররফ হোসেন বলেন, একজন অভিভাবকের মতো তিনি দীর্ঘদিন ধরে মোবারককে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তিনি দাবি করেন, ২০০৪ সালে মোবারক তাঁর কাছে ৫০ হাজার টাকা আমানত রাখেন। পরবর্তীতে সেই অর্থ বাড়িয়ে দেওয়া হয় এবং পরে আরও অর্থ যোগ করে জমি কেনার উদ্যোগ নেওয়া হয়। তবে জমি-সংক্রান্ত জটিলতার কারণে প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় সংশ্লিষ্ট বিক্রেতার কাছ থেকে ২২ লাখ টাকা উদ্ধার করা হয়। এর মধ্যে অংশীদারকে ১০ লাখ টাকা এবং মোবারককে ১২ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে ব্যাংক লেনদেনের কাগজপত্র তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর দাবি, রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে। তিনি মহান আল্লাহকে সাক্ষী রেখে নিজেকে নির্দোষ দাবি করেন এবং এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, মাওলানা মোশাররফ হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিনি এই লিখিত প্রতিবাদ দিয়েছেন। অভিযোগ ও পাল্টা দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT