ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে ডাকাতি মামলার ২ আসামিসহ ৪ জন গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock সোমবার বিকেল ০৪:৪০, ১৩ জুলাই, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে ডাকাতি মামলার দুই আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নি.) মিনহাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি মামলার দুই আসামি মো. ইয়াসিন (১৯) ও রাসেল (৩০)-কে গ্রেপ্তার করেন।

এছাড়া, এএসআই (নি.) সেলিম বিশেষ অভিযান পরিচালনা করে রোববার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. ফাহিম চৌধুরী ওরফে হৃদয় (২৪)-কে গ্রেপ্তার করেন।

অপরদিকে, এএসআই (নি.) শ্যামল শর্মা সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. শাকিল (২০)-কে গ্রেপ্তার করেন।

মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT