ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত, আবুল হাশেমের নেতৃত্বে নতুন আংশিক কমিটি

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock সোমবার বিকেল ০৪:৩৮, ১৩ জুলাই, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।

সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৯ মে অনুমোদিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

নতুন আংশিক আহ্বায়ক কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন— সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT