ঢাকা () ,
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

দাউদকান্দিতে জমি নিয়ে বিরোধে হত্যা, চার আসামি গ্রেপ্তার

হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) হোসাইন মোহাম্মদ দিদার, নিজস্ব সংবাদদাতা (দাউদকান্দি, কুমিল্লা) Clock মঙ্গলবার দুপুর ০৩:৩৪, ১৪ জুলাই, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের কুশিয়ারা গ্রামে জায়গি-জমির বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যা মামলার চার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দাউদকান্দি মডেল থানা সূত্রে জানা গেছে, গত ২৩ জুন সকাল আটটার দিকে কুশিয়ারা গ্রামে মো. ইকবাল হোসেনের বসতঘরের সামনে জায়গি-জমি–সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন (৫৪)। তাঁকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. ইকবাল হোসেন বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি ২৯ জুন দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মো. রেজোয়ানুল ইসলাম, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার বিকেলে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান চালান। অভিযানে মামলার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মামলার ২ নম্বর আসামি মো. জাহাঙ্গীর হোসেন (৪৫), ৩ নম্বর আসামি মো. বাবু মিয়া (২২), ৫ নম্বর আসামি মোছা. শাহানারা বেগম (৩৮) এবং ৭ নম্বর আসামি মো. হানিফ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম জানান, ধৃত চার আসামীকে পুলিশ হেফাজতে আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। তবে আসামীদের থেকে মামলার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় তথ্য পেতে বিজ্ঞ আদালতে রিমান্ড আবেদন করা হবে।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba

Emergency Relief Fund - As-Sunnah Foundation




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT