ঢাকা (সন্ধ্যা ৬:০৫) শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

শীতের কবিতা

অন্যান্য ২৫৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার দুপুর ০১:৫২, ৯ জানুয়ারী, ২০২১

শীত

মোঃ বুলবুল  হোসেন

 

 

 

শীত এসেছে শীত এসেছে

শীতের পরশ নিয়ে,

সাত সকালে দাদু কাঁপে

চাদর মুড়ি দিয়ে।

 

শীতল হাওয়া কাঁপন তোলে

অনাথ শিশুর বাড়ি,

খড় কুটাতে অগ্নি শিখা

গরম হাওয়ার গাড়ি।

 

বস্ত্র খুঁজে অনাথ শিশু

রাস্তায় রাস্তায় ঘুরে,

গরম কাপড় পাওয়ার আশায়

শিশুর আবেশ জুড়ে।

 

অনাথ শিশুর পাশে দাঁড়ায়

মহৎ ব্যক্তি যারা,

অনাথ সুখে প্রভু খুশি

সুফল পাবে তারা।




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT