ঢাকা (বিকাল ৩:৫৫) শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

বিরহের একটি কবিতা

অন্যান্য ২৪১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার বিকেল ০৫:৪৯, ৬ জানুয়ারী, ২০২১

সঙ্গীহীন

মোঃ বুলবুল হোসেন

 

 

সঙ্গীহীন জীবন নিয়ে

এসেছি এই জগতে।

 

তখনো তো দিব্যি ভালো

ছিলাম মায়ের কোলে, দুনিয়ার বুকে।

 

মাঝে কিছুদিন মায়ার খেলা

পুতুল খেলার ছলে।

 

সকাল বেলায় খেলা শুরু

বিকাল বেলায় ভেঙ্গে ফেলে।

 

মিছে কায়া ভবের মায়া  আছি পরে

দুই দিনের এই রঙ্গমেলায়।

অন্ধকারে ডুবে আছি, জগৎ মায়ায়।

 

আবার সঙ্গীহীন জীবন নিয়ে,

জগৎ থেকে নেবো চিরবিদায়।

 




শেয়ার করুন


মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT